1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:27 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বাংলাদেশ বেতারের নিরাপত্তা প্রহীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Wednesday, May 2, 2018
  • 326

বাংলা ফটো নিউজ : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকার মহাসড়কের পাশে ডোবা থেকে মঙ্গলবার বাংলাদেশ বেতার ধামরাই অফিসের নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম- সাইজুদ্দিন (৪৫)। তিনি বাংলাদেশ বেতার ধামরাই অফিসের নিরাপত্তা প্রহরী পদে চাকরি করতেন।

সাইজুদ্দিন সাভার রেডিও কলোনির বাড্ডা এলাকার মরহুম কেফাজ উদ্দিনের ছেলে এবং রেডিও কলোনির সরকারি কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করতেন।

বাংলাদেশ বেতার ধামরাই অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত অফিস ডিউটি শেষে বাসায় ফেরার পথে রেডিও কলোনি এলাকার পাম্পের পাশে একটি চাল বোঝাই ট্রাক চাপা দিলে চালসহ সাইজুদ্দিন সড়কের পাশে ডোবায় পড়ে যায়। পরবর্তীতে ট্রাকটি নিয়ে ড্রাইভার চলে যায়। পরিবারের পক্ষ থেকে গত রোববার যখন তিনি বাসায় ফিরছিলেন না তখন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে গত মঙ্গলবার সকালে টোকাই শিশুরা মহাসড়কের পাশে ডোবার মধ্যে সাইজুদ্দিনের পা পানির উপর আর তার শরীরসহ মাথার অংশ চাউলের বস্তায় চাপা দেয়া অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা তার লাশ সনাক্ত করে। দুপুরে জানাযা শেষে রেডিও কলোনির কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ বেতার ধামরাই অফিসের এডিশনাল চিফ (এসি) আবুল কালাম মো: খায়ের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews