বাংলা ফটো নিউজ : জাজিরায় পদ্মার পাড় থেকে এক পিক-আপ ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টায় উপজেলার পালেরচর ইউনিয়নের ঝিনুক বাজার সংলগ্ন রাড়ি পাড়া এলাকার পদ্মা নদীর পাড় থেকে বালুর মধ্যে মাথা পুতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশের পিঠে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জাজিরা থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের ঝিনুক বাজার সংলগ্ন রাড়ি পাড়া এলাকার পদ্মা নদীর পাড়ে স্থানীয় লোকজন কাজ করতে গিয়ে একটি মরদেহ দেখতে পেয়ে জাজিরা থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশ থেকে নিহতের পাশপোর্ট ও মোবাইল ফোন উদ্ধার করে। পাশপোর্টের অনুযায়ী নিহতের নাম শাহাদাত হোসেন (৩০)। শাহাদাত ঢাকার কেরানীগঞ্জ থানার রুহিতপুর ধর্মসূর গ্রামের মজিম হকের ছেলে বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (নাড়িয়া সার্কেল) আব্দুল হান্নান বলেন, লাশের পিঠে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি এটি একটি হত্যা কান্ড। লাশের পাশ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও পাসপোর্ট নিহত শাহাদাতের ছিল। শাহাদাতের মোবাইল থেকে ফোন নম্বর উদ্ধার করে পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। ফোনে তার কাছের বন্ধুদের সাথে কথা বলে জানা গেছে শাহাদাত একজন বিক-আপ ভ্যান চালক ছিল।
Leave a Reply