1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 9:27 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাঈদী হাসপাতাল থেকে কারাগারে

  • আপডেট টাইম : Friday, May 4, 2018
  • 711

বাংলা ফটো নিউজ : জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি ব্যাক পেইনসহ বিভিন্ন অসুখে ভুগছেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে তিনি কাশিমপুর কারাগারে আমৃত্যু কারাদন্ড ভোগ করছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার সুব্রত কুমার বালা জানান, মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু দন্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী ব্যাক পেইনসহ বিভিন্ন অসুখে ভুগছেন।

চিকিৎসকের পরামর্শে তাকে বৃহষ্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার শাহবাগস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে তিনি আবার বিকেলে কারাগারে ফিরে আসেন।

তিনি মাবতাবিরোধী এক মামলায় আমৃত্যু দন্ডপ্রাপ্ত। ২০১৩ সালের ৮জুলাই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে স্থানান্তর করা হয়।

কাশিমপুর কারাগারের চিকিৎসক জানান, দেলাওয়ার হোসাইন সাঈদীর পায়ে ব্যথা ও ব্যাক পেইন রয়েছে। তার কয়েকবার বাইপাস সার্জারি হয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেফার্ড করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews