1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:30 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে নকল ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম : Monday, May 7, 2018
  • 332

বাংলা ফটো নিউজ : সাভারে নকল ব্যাটারি তৈরির অভিযোগে একটি কারখানার সকল কার্যক্রম স্থগিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যায় সাভারের আমিনবাজার তুরাগ এলাকায় রিভেরা পার্কসিটিতে এ নকল ব্যাটারি তৈরির কারখানাটির সকল কার্যক্রম স্থগিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন মঞ্জু।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গত এক বছর ধরে চায়নার মালিকানাধীন ডংজিন লংজিভিটি ইন্ডাস্ট্রি লিমিটেড নামের একটি ব্যাটারি তৈরির কারখানা চালু হয়। পরে গত কয়েক মাস আগে ওই কারখানার নাম ব্যবহার করে চায়না ও বাংলাদেশি দুই মালিক সাভারের আমিনবাজারে নকল ব্যাটারি তৈরি করে বিক্রি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ডংজিন লংজিভিটি ইন্ড্রাস্ট্রি লিমিটেড কর্তৃপক্ষ সাভারে ওই নকল কারখানাটির সন্ধান পান। পরে সাভার মডেল থানা পুলিশকে জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে কয়েক’শ নকল ব্যাটারি উদ্ধার করে।

প্রতিষ্ঠানটিতে কোনো প্রকার যেন কার্যক্রম না চলে সেজন্য তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে আমিনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনকে।

এ বিষয়ে ডংজিন লংজিভিটি ইন্ড্রাস্ট্রি লিমিটেড এর পরিচালক বাছেদুর রহমান চৌধুরী বলেন, আমাদের কারখানার নাম দিয়ে ওই প্রতারক চক্রটি নকল ব্যাটারি তৈরি করে বাজারে সাত হাজার টাকা প্রতিটি ব্যাটারি বিক্রি করে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছিল। আমরা নকল কারখানাটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

কারখানায় তৈরি ব্যাটারি অটোরিকশা ও আইপিএস এ ব্যবহার হতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews