1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:46 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ

  • আপডেট টাইম : Thursday, May 10, 2018
  • 362

বাংলা ফটো নিউজ : দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ আজ মহাকাশে উৎক্ষেপণ করা হচ্ছে। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘উৎক্ষেপণের জন্য স্যাটেলাইট প্রস্তুত। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।’
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ টেলিফোনে বলেন, ‘মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠাতে আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ বৃহস্পতিবার আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করব।’

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক এম জাকির হোসেন খান এর আগে জানান, স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টা) মার্কিন কোম্পানি স্পাসেক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে ফোরিডার কেপ ক্যানাভেরাল উৎক্ষেপণ মঞ্চ থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। তিনি বলেন, ফ্যালকন-৯ রকেটের উৎক্ষেপণ পরীক্ষা সাফল্যজনকভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষা থেকে প্রাপ্য ডাটা বিশ্লেষণের পর উৎক্ষেপণের চূড়ান্ত তারিখ ঠিক করা হয়েছে।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের প্রকল্প পরিচালক মোহাম্মদ মেজবাহউজ্জামান বলেন, উৎক্ষেপণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গ্রাউন্ড স্টেশনের প্রয়োজনীয় কাজ এখন চূড়ান্ত পর্যায়ে।

তিনি বলেন, ফ্যালকন-৯ রকেট ৩.৫ মেট্রিক টন ওজনের বঙ্গবন্ধু-১ যোগাযোগ স্যাটেলাইটটি মহাকাশে নিয়ে যাবে। মহাকাশে নির্দিষ্ট স্লটে এটির পৌঁছতে ৮ দিন সময় লাগবে। এর আগে ৪ মে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু কারিগরির কারণে তা পরে ৭ মে উৎক্ষেপণের সিদ্ধান্ত হয়। এখন নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews