1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 8:41 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ট্রাক্টর উল্টে বাবা-ছেলের মৃত্যু

  • আপডেট টাইম : Saturday, March 24, 2018
  • 365

বাংলা ফটো নিউজ : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ট্রাক্টর উল্টে বাবা-ছেলের মৃত্যুর হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের যাত্রাঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মাধবপাশার জমিদারবাড়ি-সংলগ্ন এলাকার বাসিন্দা হানিফ ফকির (৩৫) ও তাঁর ছেলে মাধবপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সাব্বির হোসেন। হানিফ ফকির ছিলেন ওই ট্রাক্টরের চালক।

হানিফ ফকিরের আত্মীয় আরিফুর রহমান জানান, মালামাল পরিবহন শেষে ট্রাক্টরে করে বাবা-ছেলে বাড়ি ফিরছিলেন। যাত্রাঘাটা এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই হানিফ ফকিরের মৃত্যু হয়। আহত সাব্বিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক বিকেল পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

বরিশাল নগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews