1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 1:33 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

গুরু-শিষ্যের লড়াই

  • আপডেট টাইম : Monday, May 21, 2018
  • 362

বাংলা ফটো নিউজ : ১২ দলের প্রিমিয়ার হকি লিগ। অথচ শুরু থেকেই শিরোপার লড়াই সীমাবদ্ধ তিন দলের মধ্যে। এবার উষা ক্রীড়া চক্র দল না গড়ায় আবাহনী, মোহামেডান এবং মেরিনার্সের মধ্যে চলছে চ্যাম্পিয়নশিপ ফাইট। ৯ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে আপাতত সবার ওপরে মেরিনার্স। ৮ খেলার সব ক’টিতে জিতে সমান ২৪ পয়েন্ট আবাহনী এবং মোহামেডানের। তবে আজ এ দুই দলকে বা যেকোনো একটি দলকে পিছিয়ে পড়তে হচ্ছে মেরিনার্সের চেয়ে। ম্যাচ ড্র হলে দুই দলই পিছিয়ে পড়বে। ২৫ পয়েন্ট হবে তাদের। যে দল জিতবে তারা ২৭ পয়েন্ট নিয়ে চলে যাবে মেরিনার্সের পাশে। এ মিশন নিয়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মুখোমুখি দেশের ক্রীড়াঙ্গনের দুই পরাশক্তি আবাহনী ও মোহামেডান। বিকেল সাড়ে ৪টায় এ ম্যাচ শুরুর বাঁশি বাজবে। এ খেলায় চিরপ্রতিদ্বন্দ্বিতার সাথে হচ্ছে গুরু-শিষ্যের লড়াইও। এক সময় কোচ মাহাবুব হারুনের অধীনে জাতীয় দল এবং আবাহনীতে খেলেছেন মওদুদুর রহমান শুভ। সময়ের পরিক্রমায় আজ দুইজনই ডাগ আউটে। একজন অপর জনের প্রতিদ্বন্দ্বী। অনেক দিন ধরেই আবাহনীর কোচ মাহাবুব হারুন। অন্য দিকে এই প্রথম মোহামেডানের কোচের দায়িত্বে শুভ। ফলে দলের শিরোপার রেসে টিকে থাকার লড়াইয়ের সাথে উপভোগ্য হবে গুরু-শিষ্যের লড়াইও।

এই দুই বড় দলকে এখনো কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়নি। একই সাথে মেরিনার্সকেও। তাই আজ যে দল হারবে তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ মেরিনার্সের বিপক্ষে জিতে। আবাহনী এবং মোহামেডান দুই দলেই রয়েছে দেশী তারকা এবং বিদেশী মানসম্পন্ন খেলোয়াড়। আবাহনীতে আছেন দুই জন করে ভারতীয় ও মালয়েশিয়ান খেলোয়াড়। মোহামেডানে চারজনই ভারতীয়। এরপরও নিজ দল মোহামেডানকে এগিয়ে রাখলেন কোচ মওদুদুর রহমান শুভ। বিকেএসপিতে কোচ হিসেবে চাকরি নিয়ে এখন মোহামেডানে কাজ করা এ সাবেক সেন্টার ফরোয়ার্ডটির মতে, ‘আমার দলের টিম ওয়ার্ক ভালো। দেখুন নাসিরের মতো উঠতি খেলোয়াড়ও ১৩ গোল করেছে। তা ছাড়া দলের সিনিয়র খেলোয়াড় জিমিরা ভালো খেলছেন। এটা আমার বড় শক্তি। তবে শিরোপার রেসে টিকে থাকতে হলে আজ পয়েন্ট পেতেই হবে মোহামেডানকে। শুভর মতে, আবাহনী এবং দুই দলই ভালো খেলছে। আবাহনীর প্রতি পজিশনেই ভালো খেলোয়াড় আছে। তারা ক্লাব কাপে চ্যাম্পিয়ন।’

নিজের এক সময়ের শিষ্য শুভ এখন আজ তার কোচিং প্রতিপক্ষ। এটাকে ইতিবাচক বললেন মাহাবুব হারুন। তার বক্তব্য, এক সময় শুভ আমার অধীনে খেলেছে। ভালো খেলোয়াড় ছিল। এখন সে কোচিংয়ে এসেছে। কোচ হিসেবে ভালো করছে। আমি তার সাফল্য চাই। তবে আজ আমরা মোহামেডানকে হারিয়ে এগিয়ে যেতে চাই। যোগ করেন, আমার দল উজ্জীবিত। মোহামেডানও ভালো দল। তবে বিগ ম্যাচে যে দল সুযোগ কাজে লাগাতে পারবে তারাই জিতবে।
মোহামেডানের জিমি দারুণ ফর্মে আছেন। পাঁচ হ্যাটট্রিকসহ ১৯ গোল তার। আজ তার যেমন গোল সংখ্যা বৃদ্ধির পালা তেমনি দলেরও এগিয়ে যাওয়ার মিশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews