বাংলা ফটো নিউজ : দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাভার উপজেলা ছাত্রলীগ স্থগিত কমিটির সভাপতি আতকিুর রহমানকে স্থায়ীভাবে বহিস্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। সোমবার (২১শে মে) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলা উত্তরের অধীন সাভার উপজেলা শাখার স্থগিত কমিটির সভাপতি আতিকুর রহমান আতিককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো এবং সেইসাথে ঢাকা জেলা উত্তরের অধীন সাভার উপজেলা শাখার স্থগিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
উল্লেখ্য, রোববার রাতে সাভারের কাতলাপুরে চাঁদাবাজীর ঘটনায় ছাত্রলীগ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা ছাত্রলীগের ৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এদিকে গত বছরের মার্চ মাসে সাভারে ঝুট ব্যবসায় আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই জিল্লুর রহমানকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছিলো।
Leave a Reply