1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:11 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

মাদকবিরোধী অভিযানে সারাদেশের মানুষ খুশি

  • আপডেট টাইম : Tuesday, May 22, 2018
  • 338

বাংলা ফটো নিউজ : মাদকবিরোধী অভিযানে সারাদেশের মানুষ খুশি, প্রশংসা করছে-এটা বিএনপির ভালো লাগছে না। এটা জনগণের বহুল প্রত্যাশিত একটি অভিযান।

মঙ্গলবার (২২ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নোয়খালী জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আগে সংবাদিকদের প্রশ্নের জবাবে চলমান মাদকবিরোধী অভিযান নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন।

তিনি বলেন, সুনামির মতো মাদক ছড়িয়ে পড়ছে সর্বত্রই। তরুণ সমাজের একটা অংশকে ধ্বংস করে দিচ্ছে। এ ধরনের অভিযান সর্বত্রই প্রশংসিত হচ্ছে। শহর থেকে গ্রামে সবার মুখে মুখে যে সরকার এ বিষয়টিতে কঠোর অবস্থান নিয়েছে জনস্বার্থে। সর্বনাশা তরুণ সমাজকে ফিরিয়ে আনার জন্য এটি ইতিবাচক পদক্ষেপ। বিএনপি আজ পর্যন্ত আওয়ামী লীগের বিষদগার ছাড়া মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কখনও কোনো কথা বলেনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা ছাড়া মাদকের বিরুদ্ধে দেশের কোনো রাজনৈতিক দল কথা বলেনি। যা খুবই দুর্ভাগ্যজনক। এটা সমাজের বিরাট সমস্যা। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। সব রাজনৈতিক দলের এ বিষয়ে ঐকমত পোষণ করা দরকার।

বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মাদকের বিরুদ্ধে তারা একটা কথাও বলেনি। সরকার যখন একটি ভালো পদক্ষেপ নিয়ে অভিযান শুরু করেছে তখন বিএনপির ভালো লাগছে না। সরকারের ভালো কাজ জনগণের কাছে প্রশংসিত হলে বিএনপির ভালো লাগে না, এটাই বাস্তবতা।

ক্রসফায়ার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, এটাতো ক্রসফায়ার না, মুখোমুখি ববন্দুকযুদ্ধ। মাদক ব্যবসায়ীদের কাছে অস্ত্র আছে। তারা যদি মোকাবিলা করে পুলিশ ও র‌্যাব কি তাদের ছেড়ে দেবে? মাদক ব্যবসায়ীরাদের সঙ্গে একটি শক্তিশালী সন্ত্রাসী চক্র রয়েছে। কাজেই এ চক্রের সঙ্গে মুখোমুখি সংঘাত হতেই পারে।

ইফতার অনুষ্ঠানে ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব আ স ম রব, মেজর (অব.) এম এ মান্নান, সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, মোরশেদ আলম চৌধুরী প্রমুখ।

এছাড়াও জেলা সমিতির সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ড. মো. শামসুল হক, ইফতার উপ-কমিটির আহ্বায়ক কে বি এম সহিদ উল্যাহ ও সদস্য সচিব খন্দকার লুৎফর রহমান ফটিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews