1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 6, 2026, 4:13 am
শিরোনামঃ
সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর সাভারে চামড়া শিল্পনগরীর শোধনাগারের ঈদের চাপ সামলানোর সক্ষমতা নেই সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি ঘিরে বিভক্তি সাভারে ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলের অভিযোগে মামলা, পৌর কর্মকর্তাকে শোকজ

দুর্নীতিবাজরা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে : খাদ্যমন্ত্রী

  • আপডেট টাইম : Saturday, March 24, 2018
  • 379

বাংলা ফটো নিউজ : দুর্নীতিবাজরা সমাজ ও দেশের শক্রু তাই তাদের সমাজে কোন স্থান নেই এদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। আজ শনিবার সকালে সাভারের আমিনবাজারে মিরপুর মফিদ-ই আম স্কুল এন্ড কলেজের ছয়তলা বিশিষ্ট একাডেমিক একটি ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী একথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আর কখনো যেন দুর্নীতি বাজরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সবাইকে সর্তক থাকতে হবে।

এসময় মন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে এবং বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।

এছাড়াও তিনি বিএনপির যেকোন অবৈধ আন্দোলন রুখে দেওয়ার জন্য স্থানীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।

ভবন উদ্বোধন শেষে মন্ত্রী মিরপুর মফিদ-ই আম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অকিল খন্দকার ও মিরপুর মফিদ-ই আম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেকসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews