1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:33 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বংশী নদীতে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : Thursday, May 24, 2018
  • 305

বাংলা ফটো নিউজ : নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর নদী থেকে উদ্ধার হয়েছে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ। ওই শিক্ষার্থীর নাম আসাদ হোসেন(১৪)।

নিহত আসাদ পিরোজপুর জেলার স্বরুপকাঠি থানার খায়েরকাঠি গ্রামের আলামিন হোসেনের ছেলে। সে বাবা-মার সাথে সাভারের নামাবাজার এলাকায় আব্দুর রশিদের বাড়িতে ভাড়ায় বসবাস করতো।

আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সাভারের নামাবাজার সংলগ্ন বংশী নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এসময় উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে সহযোগিতা করে বাংলাদেশ ম্যান ফর ম্যান এর উদ্ধারকর্মীরা।

নিহত স্কুল ছাত্রের পরিবারের সদস্যরা জানায়, বুধবার দুপুর ১২ টার দিকে সাভারের নামাবাজার এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আসাদ। বৃহস্পতিবার দুপুরের দিকে আসাদের বন্ধুরা তাদের পরিবারের সদস্যদের খবর দেয় যে আসাদ বুধবার দুপুরে বংশী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ডুবুরিদল বংশী নদীতে নেমে দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকেল চারটার দিকে কচুরিপানার ভিতর থেকে আসাদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, মরদেহটি উদ্ধারের পরে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে নিজ ভাড়া বাসায় জানাযা শেষে তাকে সাভারের তালবাগ কবরস্থানে দাফন করা হয়। ওই স্কুল শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews