1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:36 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে মাদক বিক্রেতাকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম : Thursday, May 24, 2018
  • 321

বাংলা ফটো নিউজ (মতিউর রহমান খান, ধামরাই): ধামরাই উপজেলার বিলবাউটিয়া গ্রামের বাবলু মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (২৪ মে) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। নিহত বাবলু মিয়ার বাইশাকান্দা ইউনিয়নের বিলবাউটিয়া গ্রামের মৃত জয়নাল আলী ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছে বাবলু মিয়া। বুধবার (২৩ মে) গভীর রাতে মাদক নিজ বাড়িতে মাদক বিক্রি করছে এমন তথ্য ভিক্তিতে স্থানীয় মেম্বার লিটন ও আব্দুল আজিজের নেতিত্বে এলাকাবাসী তার বাড়িতে হামলা চালায়। এসময় মাদকসেবীরা পালিয়ে গেলেও মাদক বিক্রতা বাবলু মিয়াকে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাইশাকান্দা ইউপি সদস্য লিটন মিয়া জানান, দীর্ঘদিন ধরে বাবলু মিয়া এলাকায় মাদক বিক্রি ও সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। তাই এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে পেটালে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews