1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 1:34 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

বাংলাদেশের কাছে শেখার আছে : প্রিয়াঙ্কা চোপড়া

  • আপডেট টাইম : Thursday, May 24, 2018
  • 337

বাংলা ফটো নিউজ : জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রিয়াঙ্কা চোপড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কীভাবে দুস্থ মানবতার পাশে দাঁড়াতে হয়, বাংলাদেশের কাছ থেকে তা বিশ্বের শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা এসব কথা জানান। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে গত সোমবার বাংলাদেশে আসেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এরপর তিনি উখিয়ার বালুখালী, জামতলি এবং কুতুপালংয়ে রোহিঙ্গাদের অস্থায়ী শরণার্থীশিবির পরিদর্শন করেন। এ ছাড়া নাফ নদীর তীর এবং রোহিঙ্গারা যেসব পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে—সেসব এলাকাও তিনি পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার তিনি ঢাকা ফেরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নৃশংসতার মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে। ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। এত বেশি মানুষের সুযোগ-সুবিধা বাংলাদেশের একার পক্ষে দেওয়া দুরূহ। চুক্তি বাস্তবায়নে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার কথাও বলেন তিনি। তিনি আরও বলেন, শিগগিরই এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হবে। সেখানে তাদের জন্য আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হচ্ছে।

সৌজন্য সাক্ষাতের বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, একটি প্রজন্ম হারিয়ে যেতে বসেছে। রোহিঙ্গা শিশুরা যথাযথ শিক্ষা পাওয়ার অভাবে চরমপন্থার দিকে ঝুঁকে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

নজরুল ইসলাম আরও বলেন, রোহিঙ্গারা বিপর্যয়ের মধ্যে আছে বলেও মন্তব্য করেন ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলেছেন, বাংলাদেশের কাছ থেকে বিশ্বের শেখার আছে যে কীভাবে দুস্থ মানবতার পাশে দাঁড়াতে হয়। সমস্যার সমাধান হলে রোহিঙ্গারা যেখান থেকে এসেছে, সেখানে ফেরত পাঠানোর কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews