1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:32 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে এতিম ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইউপি চেয়ারম্যান সমর’র ইফতার

  • আপডেট টাইম : Thursday, May 24, 2018
  • 311

বাংলা ফটো নিউজ :  সাভারে এতিম, প্রতিবন্ধী ও পথ শিশুদের নিয়ে ইফতার করলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এতিম ও প্রতিবন্ধী শিশুদের সম্মানে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র রমজান মাস উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এই আয়োজন করেন। উক্ত ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এতিম, প্রতিবন্ধী ও পথশিশুরা অংশ গ্রহন করে। ইফতারের আগে ঘুরে ঘুরে আমন্ত্রিত এতিম, প্রতিবন্ধী ও পথ শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।তিনি এতিম ও প্রতিবন্ধী শিশুদের প্লেটে ইফতার সাজিয়ে দিয়েই শেষ করেনননি, শিশুদের মুখে ইফতার তুলেও দিয়েছেন।এসময় এতিম ও প্রতিবন্ধী শিশুরা ফখরুল আলম সমরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে।এছাড়াও ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। ইফতার শেষে এতিম, প্রতিবন্ধী ও পথ শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews