বাংলা ফটো নিউজ : সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত এরশাদ শিকদারের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৫ মে) দুপুরে সাভারের কলমা এলাকায় এ মানববন্ধন করা হয়। এ সময় নারী-পুরুষসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা এরশাদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
এর আগে, শুক্রবার (১৮ মে) রাতে সাভারের উত্তর কলমা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাইফুল ইসলাম ও হিরু শিকদারের ছেলে আলম শিকদার কুপিয়ে গুরুতর জখম করে এরশাদকে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply