1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:33 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে আন্ত:জেলা ডাকাত দলের পাঁচ সদস্য আটক

  • আপডেট টাইম : Friday, June 1, 2018
  • 368

বাংলা ফটো নিউজ : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত গাড়িতে ডাকাতি করার অভিযোগে আন্ত:জেলা ডাকাত দলের পাঁচ সদস্য আটক করা হয়েছে। শুক্রবার ভোর রাতে সাভারের জয়নাবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। এসময় তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও জব্দ করা হয় ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক।

আটককৃত ডাকাতরা হলেন হেলাল মিয়া (৩২), রায়হান মিয়া (৩৫), আনিসুর রহমান (৩৮), ফারুক ইসলাম (৪৫) ও আব্দুর রউফ মিয়া (৪০)।

পুলিশ জানায়, আটক পাঁচ ডাকাত ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি থামিয়ে প্রায় ডাকাতি করতো। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে তাদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্য ডাকাতদের আটক করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। আটক পাঁচ ডাকাতের বাড়ি দেশের বিভিন্ন স্থানে বলেও জানা গেছে।

আটককৃত পাঁচ ডাকাতকে সাত দিনের রিমান্ড চেয়ে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিনুল কাদির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews