1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 26, 2026, 8:20 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

জোট নেতাদের সঙ্গে বৈঠক বিএনপির

  • আপডেট টাইম : Saturday, March 24, 2018
  • 422

বাংলা ফটো নিউজ : ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খেলাফত মজলিসের মাওলানা ইসহাক, এলডিপির মমহাসচিব রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লৎফুর রহমান,ইসলামী ঐক্যে জোটের আব্দুর রকিব, লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, অপর অংশের এমদাদুল হক, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের চেয়ারম্যান মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল, মজিয়তে ওলামা ইসলামের মহিউদ্দিন ইকরাম, শাহিনুর পাশা, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মঞ্জুর হোসেন ঈসা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews