1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:26 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

  • আপডেট টাইম : Saturday, June 2, 2018
  • 300

বাংলা ফটো নিউজ : সিরাজগঞ্জের সায়দাবাদে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১৯ যাত্রী। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শনিবার ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সায়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ড ভ্যানের চালক আরিফের পরিচয় জানা গেলেও বাকী নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার এসআই মোকারম জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাস কাভার্ড ভ্যানটিকে ওভারটেক করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুটি গাড়িই উল্টে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

এতে ঘটনাস্থলেই এক নারীসহ মারা যান তিন বাসযাত্রী। আহত হন অন্তত ১৯ জন। এদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কাভার্ড ভ্যানের চালক। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews