1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 1:13 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে চোলাই মদ তৈরির কারখানায় অভিযান, আটক ২

  • আপডেট টাইম : Tuesday, June 5, 2018
  • 404

বাংলা ফটো নিউজ : সাভারে একটি চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৮৩ বোতলে ভর্তি প্রায় ৪২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সোমবার রাতে পৌর এলাকার মজিদপুর মহল্লার সবুরের বাড়ির চার তলার ভাড়াটিয়া কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, নাসির উদ্দিন (৩৫) ও আজিজুল হক লিটন (৪০)

পুলিশ জানায়, সাভারের মজিদপুর এলাকায় নাসির ও আজিজুল দীর্ঘ দিন যাবৎ চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই এলাকার সবুরের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। পরে ভাড়াটিয়া বাড়ির ৪ তলার ফ্লাটে অভিযান চালিয়ে মদ তৈরির সরঞ্জামসহ ৮৩ বোতলে ভর্তি প্রায় ৪২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মাদক তৈরি করে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, বাড়ির মালিক সবুরও মাদক ব্যবসার সাথে জড়িত। সবুরের শ্যালক মোক্তার হোসেন মুক্তি সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে গত বছরের ২৬ মে নিহত হয় মুক্তি। আগে মুক্তি এসব মাদক ব্যবসা নিয়ন্ত্রন করতেন। মারা যাওয়ার পর তার বোন জামাই সবুর এখন মজিদপুর ও ছোট বলিমহর এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রন করছে বলে অভিযোগ করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) বুলবুল আহম্মেদ বলেন, গোপন সংবাদরে ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমান মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে অভিযানের সময় বাড়ির মালিক পলাতক ছিলেন বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews