বাংলা ফটো নিউজ : সাভারে জুয়া খেলায় বাঁধা দেওয়ায় রাজু নামে এক যুবককে এলোপাথারিভাবে পিটিয়ে হত্যার চেষ্টা করে বখাটেরা। এসময় তার আরও দুই ভাই রাজুকে বাঁচাতে এগিয়ে আসলে বখাটেরা লোহার রহ, বাশের লাঠি, জিআই পাইপ ও ছুড়িসহ দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। পরে স্থানীয়দের সহযোগীতায় আহত তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় আহত রাজুর বাবা মোঃ ওমর খান জুয়ারীদের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লার মোল্লা টাওয়ারের একটি নির্মানাধীন ফ্ল্যাটে নিয়মিত জুয়া খেলে ওই এলাকার বখাটে মোঃ বাবু (২৯), ইমন (২০), রুবেল (৩৫), সুজন (৩৮) ও পলাশ (৪০)। এঘটনায় প্রতিবেশী ফ্লাটের বাসিন্দা মোঃ ওমর খানের ছেলে রাজু তাদেরকে জুয়া খেলতে নিষেধ করায় বখাটেরা তাকে দেখে নেয়ার হুমকি দেয়।
এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে রাজু ছায়াবিথী এলাকার শহিদের ভাড়া বাড়ির সামনে দাড়িয়ে থাকায় অবস্থায় বখাটে জুয়ারীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে রাজুর উপর হামলা চালায়। এসময় রাজুর বাবা মোঃ ওমর খান বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে তার আরও দুই ছেলে নাজমুল খান ও মাহিদ খান এগিয়ে আসে। এসময় বখাটেরা তাদেরকেও পিটিয়ে আহত করে।
পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ এনামুল হক বলেন, জুয়া খেলায় বাধা দেয়ার ঘটনায় তিনজনকে মারধরের বিষয়ে লিখিত অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply