বাংলা ফটো নিউজ : সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়।
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফিরোজ কবীর, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সৈয়দ আহম্মেদ মাস্টার, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply