বাংলা ফটো নিউজ : পৃথক ঘটনায় সাভারে এক কলেজ ছাত্রীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সাভারের জয়নাবাড়ি ও আমিনবাজারের তুরাগ নদী থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, সকালে হেমায়েতপুরের জয়নাবাড়ি উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে আড়ার সাঝে ঝুলন্ত অবস্থায় স্থানীয় মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের ছাত্রী রোকসানা আক্তার রত্মার (১৮) লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহত কলেজ ছাত্রী ওই এলাকার হযরত আলীর মেয়ে।
অন্যদিকে সকালে আমিনবাজারের তুরাগ নদীতে হাত পা বাধা অবস্থায় অজ্ঞাত (২০) এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত যুবককে দুর্বৃওরা কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে বলে ধারনা করছে পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই শ্যামল কুমার বলেন, নিহত দুই জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply