বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়া থেকে অস্ত্র সহ খোরশেদ আলম (৪০) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে আশুলিয়া ইউনিয়নের বেলমা এলাকার শাহিনের দোকানের সামনে থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটক সন্ত্রাসী বেলমা এলাকার ছমির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিতিত্বে আশুলিয়ার বেলমা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী খোরশেদ আলমকে অস্ত্র সহ আটক করে আশুলিয়া থানার এস আই শহিদুল ইসলাম। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে আশুলিয়া থানার এস আই শহিদুল ইসলাম।
Leave a Reply