1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:26 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার ও আশুলিয়ার পার্কগুলোতে উপচে পড়া ভিড়

  • আপডেট টাইম : Tuesday, June 19, 2018
  • 375

বাংলা ফটো নিউজ : ঈদের ছুটিতে ঢাকার মতই ফাঁকা হয়ে যায় সাভার শিল্পা এলাকার। আর এ সুযোগে নিরানন্দে ঘুরে বেড়ান শহরবাসী। যানজটমুক্ত পরিবেশে অনেকেই সন্তানদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সাভার উপজেলার বিভিন্ন পার্ক ও বিনোদনকেন্দ্রে।

বিনোদন প্রেমীদের উপস্থিতিতে ঈদের দিন থেকে সাভারে ও আশুলিয়ার থিম পার্ক ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্কসহ বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র উৎসব মুখর হয়ে উঠেছে। এসব পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সরজমিনে এসব পার্ক ঘুরে দেখা যায়, বিভিন্ন বয়সের নারী-পুরুষ-শিশু নগর জীবনের কোলাহল থেকে একটু দূরে সাভারে ও আশুলিয়ার বিনোদন কেন্দ্রে আনন্দে মেতে উঠেছেন। থিম পার্কগুলোতে প্রবেশের মুখে দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে সকাল থেকে পার্ক গুলোতে তিল ধারণের ঠাঁই নেই। এছাড়া জাতীয় স্মৃতিসৌধ, থিম পার্ক, ভ্রমণ স্পট, মিনি চিড়িয়াখানা, বংশাই নদীর বিভিন্ন পয়েন্ট, যুমনা পার্ক, নীলা বর্ষা পার্ক, চামড়া শিল্প নগরী হরিণধরা এবং বেশ কিছু বাগান বাড়িতে ভ্রমণপিপাসুরা দলে দলে ভিড় করছেন। ঈদের ২য় দিন এবং আজ তৃতীয় দিন সকাল থেকে এসব বিনোদন কেন্দ্রে এমনই দৃশ্য। এ বছর কোনো বৃষ্টি না থাকায় বিনোদন প্রেমীদের উপস্থিতি ছিল অন্যবাবের চেয়ে একটু বেশি।

আশুলিয়ার নন্দন পার্ক ও ফ্যান্টাসি কিংডমে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে পার্কগুলোতে প্রবেশের জন্য পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর ফিরে যাচ্ছেন। দর্শনার্থীরা বিভিন্ন রাইডে চড়তে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তবু যেন বিরক্তি বা ক্লান্তি নেই তাদের মাঝে।

এছাড়াও নন্দন পার্ক দর্শনার্থীদের মনের আবেগ, অনুভূতি ও চাহিদা উপলব্ধি করে সংযোজন করছে নিত্যনতুন রাইড। এরই ধারাবাহিকতায় নন্দন পার্ক অ্যাডভেঞ্চার জোনে সংযোজন করেছে রোমাঞ্চকর ও দুঃসাহসিক রাইডগুলো, যা বর্তমান যুগের উদ্যমী ও প্রাণচঞ্চল তরুণ-তরুণীদের কাছে এক আনন্দপূর্ণ ও আকর্ষণীয় রাইড হিসেবে সুপরিচিতি লাভ করেছে। আর বিনোদনপ্রেমী দর্শনার্থীদের আকৃষ্ট করতে কর্তৃপক্ষও রেখেছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

তবে নন্দন পার্কটির বিশেষত্ব হচ্ছে সবুজের সমারোহ। হাটতে হাটতে ক্লান্ত হলে/জিরিয়ে নিয়ে বসতে পারেন ঘাসের সবুজ গাঁলিচাতে।

এছাড়া, অন্তর্জাতিক মানের রাইড, মানসম্পন্ন খাবারের দোকান ও প্রাকৃতিক পরিবেশ সত্যিই বিনোদন প্রেমীদের বারবার নন্দন পার্কে আসার ইচ্ছা আরো বাড়িয়ে দেয়। এখানে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও হকারমুক্ত পরিবেশ।

নন্দন পার্কের ডেপুটি ম্যানেজার মার্কেটিং মেজবাহ উদ্দিন প্রিন্স বলেন, তাদের পার্কে সব রাইডসে ভিড় রয়েছে। তবে ওয়াটার কোস্টার, প্যাডেল বোট, কিডস ড্রিম ওয়ার্ল্ড, ওয়াটার ওয়ার্ল্ডসহ বেশ কয়েকটি রাইডসে দর্শনার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর চড়তে হচ্ছে।

তিনি জানান, ঈদের দিন থেকে আবহাওয়া খুবই ভালো থাকায়, কোনো বৃষ্টি না হওয়ায় অন্যবারের চেয়ে এ বছর দর্শনার্থীদের ভিড় অন্য যেকোনো সময়ের চেয়ে একটু বেশি।

তিনি আরো বলেন, নন্দন পার্ক সব বয়সে সবার বিনোদন এই স্লোগানকে সামনে রেখে তুলনামূলক কম খরচে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এই পার্কটি প্রতিষ্ঠিত করা হয়েছে।এছাড়াও পার্কটি উদ্বোধনের পর থেকে বিশেষ দিন যেমন, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ, পূজা, পয়লা বৈশাখ ও বিভিন্ন উপলক্ষে কনসার্টের আয়োজন হয়ে আসছে। প্রতিটি উৎসব উপলক্ষে নন্দন পার্ক দেয় আকর্ষণীয় ও বিশেষ অফার। এছাড়াও পার্কে আসা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য রয়েছে তাদের নিজস্ব সিকিউরিটির সাথে রয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews