1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 2:38 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ভিজিএফ কার্ড না দেয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : Wednesday, June 20, 2018
  • 291

বাংলা ফটো নিউজ : সরিষাবাড়ীতে আলমগীর হোসেন আলম নামে এক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।

গতকাল মঙ্গলবার বিকেলে ডোয়াইল ইউনিয়নের খালেকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন ওরফে আলম মেম্বারের নিকট ঈদের দুই দিন আগে সরকারদলীয় সমর্থনপুষ্ট সংঘবদ্ধ সন্ত্রাসীরা ৯টি ভিজিএফ কার্ড দাবি করে। আলম মেম্বার তাদেরকে ভিজিএফ কার্ড দিতে অস্বীকৃতি জানায়। এতে তারা ক্ষেপে যায়।

মঙ্গলবার বিকেলে মেম্বার খালেকের মোড়স্থ পোল্ট্রি খাদ্যের দোকানে বসে ছিলেন। এ সময় আলম মেম্বারকে ওই সন্ত্রাসীরা তার দোকান থেকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তাকে ফেলে রেখে গেলে আশপাশের লোকজন মেম্বারকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসে এবং কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়।

এ ব্যাপারে আবাসিক মেডিক্যাল অফিসার মমতাজ উদ্দিন জানান, তার ডান পায়ের একটি রগ কেটে গেছে। তাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন রতন জানান, ঈদের আগে ভিজিএফের কার্ড নিয়ে ওদের সাথে আলম মেম্বারের ঝামেলা হয়েছে। এ থেকেই এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews