1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 3:09 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

রামগঞ্জে ওয়ার্ড কাউন্সিলরসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম : Friday, June 22, 2018
  • 289

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগঞ্জে ইয়াবাসহ কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টু ও তার ভাই মোঃ সোহেলকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে রামগঞ্জ পৌরসভার কলচমা ওয়ার্ডের মান্দারী বাড়ির সামনে। ভুট্টু পাশ্ববর্তী হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর। কাউন্সিলর ভুট্টু ও সোহেল হাজীগঞ্জ উপজেলার রান্ধনী মুড়া গ্রামের মৃত আবু তাহের মাষ্টারের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, কাউন্সিলর খোরশেদ ও তার ভাই সোহেল দীর্ঘদিন থেকে রামগঞ্জ এবং হাজীগঞ্জ থানায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। এরই সূত্রধরে বৃহস্পতিবার রাতে তারা দুই ভাই ইয়াবার বিক্রির উদ্দেশ্যে কলচমা মান্দারী বাড়ির সামনে অবস্থান নেয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানার ওসি মোঃ তোতা মিয়ার নির্দেশে এসআই কাউছাররুজ্জামানের নেতৃত্বে এএসআই মাহাবুব ও এএসআই জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া জানান, খোরশেদ আলম ভুট্টুর বিরুদ্ধে হাজীগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় ১০টি মামলা ও তার ভাই সোহেলে বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews