1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 3:07 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাস দুমড়েমুচড়ে নিহত ১৬

  • আপডেট টাইম : Saturday, June 23, 2018
  • 320

বাংলা ফটো নিউজ : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আজ শনিবার ভোরে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগার ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৪০ জন। চালক নিয়ন্ত্রণ হারালে উপজেলার ব্র্যাক মোড়ের অদূরে বাঁশকাটা (গরুর হাট) এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে গেছেন। আহত ব্যক্তিদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রায় দেড় ঘণ্টা পর রংপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের উদ্দেশে ছেড়ে আসা আলম এন্টারপ্রাইজ নামক যাত্রীবাহী নৈশ কোচের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের বাঁ পাশে এক বিশাল রেইনট্রিগাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। কিছু অংশ চুরমার হয়। ঘটনাস্থলে মারা যান সাতজন। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান নয়জন।

ওসি জানান, পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews