1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 2:33 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ফেন্সিডিল উদ্ধার

  • আপডেট টাইম : Sunday, June 24, 2018
  • 288

বাংলা ফটো নিউজ : সাভারে একটি পিকআপ ভ্যানের চাপায় আবুল হাসেম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ভ্যানটি আটক করলে চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই ভ্যানের ভেতরে তল্লাশী চালিয়ে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। নিহত আরোহী শরিয়তপুরের সখীপুর থানার ইউসুফ আলী সরদার কান্দী গ্রামের হাকিম বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় মোটরসাইকেল আরোহী। সকাল নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এসে পৌছালে পেছন দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ভ্যানটি আটক করলেও চালক পলিয়ে যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়াও ওই গাড়ীর ইঞ্জিনের ভেতর থেকে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিনুল কাদির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ভ্যান থেকে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এর মধ্যে প্রায় একশত বোতল নষ্ট হয়ে গেছে বলে তিনি জানান। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews