1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 6, 2026, 5:37 am
শিরোনামঃ
সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর সাভারে চামড়া শিল্পনগরীর শোধনাগারের ঈদের চাপ সামলানোর সক্ষমতা নেই সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি ঘিরে বিভক্তি সাভারে ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলের অভিযোগে মামলা, পৌর কর্মকর্তাকে শোকজ

দুদক প্রধানমন্ত্রীর ইচ্ছাপূরণের প্রতিষ্ঠান : রিজভী

  • আপডেট টাইম : Sunday, March 25, 2018
  • 389

বাংলা ফটো নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার দুদককে ব্যবহার করছে এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর মানস সন্তান। প্রধানমন্ত্রী যা চাইবেন তার ইচ্ছা পুরন করবে এই দুদক। এজন্য দুদক বিএনপি প্রধানের সাজা বাড়ানোর আবেদন করেছে। আসলে জনতার আদালতে খালেদা জিয়া নির্দোষ, আইনের আদালতে, নৈতিকতার আদালতে খালেদা জিয়া নির্দোষ।

রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদক উচ্চতম আদালতে আপীলের পর এই অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, এই যে সাজা দেওয়া হয়েছে এটা শেখ হাসিনার ইচ্ছাপুরণের সাজা। রায় ঘোষণার পর তার (শেখ হাসিনা) যেভাবে উল্লাস প্রকাশ করেছেন সেখানেই মনে হয়েছে যে তার অনেকদিনের আকাংখা। একটা প্রহসনের বিচার প্রক্রিয়ার মধ্যে সাজা দিয়ে খালেদা জিয়াকে নির্যাতন করা তাকে সাজা দেওয়া। এই রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনারই ইচ্ছাপুরণের বর্হিপ্রকাশ ঘটেছে।

গত ১৮ মার্চ আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ঢাকা মহানগর সবুজবাগ থানা ছাত্র দলের প্রচার সম্পাদক সোহরাব হোসেন সেন্টুকে তুলে নেওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করে অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করার দাবি জানান রিজভী। মহানগর দক্ষিনের বিএনপি নেতা নবী উল্লাহ নবীকে বার বার রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করে অবিলম্বে তার মুক্তির দাবিও জানান তিনি।

‘পৃথিবীর কোথাও প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্বাচন দেওয়ার নজির নেই’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে রিজভী পাল্টা প্রশ্ন করে বলেন, আমি জানতে চাই, পৃথিবীর কোথায় সংসদ বহাল রেখে নির্বাচন হয়।

শনিবার এক সমাবেশে জাপা চেয়ারম্যান এরশাদ বলেছেন সংসদ রেখে নির্বাচনী সরকার গঠন করতে হবে। তার বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, এরশাদ প্রধানমন্ত্রীর কাছ থেকে হাত খরচ পান। তিনিতো এমন কথা বলবেনই।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর মো: নাসির উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews