1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 4:58 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

লক্ষ্মীপুরে রামগতি উপজেলা ও পৌর যুবলীগের আহবায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম : Saturday, June 30, 2018
  • 283

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতি উপজেলা যুবলীগের ৩১ সদস্য বিশিষ্ট ও রামগতি পৌর শাখা যুবলীগের ২৯ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা যুবলীগের কার্যালয়ে এক সভায় জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান নতুন কমিটি দুটি অনুমোদন করেন।

রামগতি উপজেলা কমিটিতে মেজবাহ উদ্দিন হেলালকে আহবায়ক, শাহ মো. রাকিব ও মো. ওসমান গণিকে যুগ্ম আহবায়ক করা হয়।

একই সময়ে মুহাম্মদ জিয়া উদ্দিন (জিপু)কে আহবায়ক, শামীম আহমেদ প্রিন্স ও কাউছার আহমেদ রুবেলকে যুগ্ম আহবায়ক করে পৌর কমিটি দেয় জেলা শাখা।

এ সময় জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও ভুমি দখলের বিরুদ্ধে অবস্থান করতে হবে। কারো বিরুদ্ধে কোন অভিযোগ পেলে দল থেকে বহিস্কার করা হবে। একই সাথে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে নিরলস কাজ করার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews