বাংলা ফটো নিউজ (রোমান হোসেন) : সাভারের বিনোদবাইদ এলাকায় মসজিদ এ ক্বোবা ও সুলতানিয়া হাফিজুল উলূম মাদ্রাসার ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। আজ সোমবার ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনসহ নির্মান কাজের উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম, সাভার পৌর ৩নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেনসহ আরো অনেকে।
নির্মান কাজ উদ্বোধন শেষে সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। সারা দেশের উন্নয়নের সঙ্গে সাভার উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের রাস্তা পাকাকরনসহ ব্রীজ, কালভার্ট, স্কুল ও মসজিদ-মাদ্রাসার ভবন নির্মান কাজ অব্যহত রয়েছে। এছাড়াও তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের কাছে নৌকা মার্কায় ভোট চান।
Leave a Reply