বাংলা ফটো নিউজ ; সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ২০ জন। আজ সোমবার বিকেলে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মড়াগাং এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের একটি মাল বোঝাই কাভার্ড ভ্যান আব্দুল্লাহপুর যাচ্ছিলো। এসময় কাভার্ড ভ্যানটি আশুলিয়ার মড়াগাং এলাকায় পৌছলে ওভার টেকিং করার সময় আশুলিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মিনি বাসের সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে ক্যাভার্ড ভ্যানে থাকা চালক জালাল শেখ ও শারমিন গ্রুপের ডেলিভারি ম্যান মিরাজ ইসলামসহ বাসের অন্তত ২০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মিরাজকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসকরা। অন্যদের হাসপাতালে চিকিৎসা চলছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত মিরাজের বাড়ি বরগুনা জেলার আমতলি থানা এলাকায়।
এবিষয়ে শারমিন গ্রুপের এ্যাডমিন ম্যানেজার আবুল হোসেন মিনা বলেন, এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইর ডাউটিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Leave a Reply