বাংলা ফটো নিউজ : “অপ্রতিরোধ দেশের অগ্রযাত্রা, ফলের পুস্টি যোগাবে নতুন মাত্রা” এ স্লোগানকে সামনে রেখে ধামরাইয়ে ৩ দিন ব্যাপী ফল ও বৃক্ষ মেলা আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ ফল ও বৃক্ষ মেলা ফিতা কেটে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় ধামরাই উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আবুল কালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ঢাকা) সাবেক অতিরিক্ত পরিচালক দুলাল চন্দ্র সরকার, ধামরাই কৃষি কর্মর্কতা কৃষিবিদ লুৎফর রহমান সিকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তহমিনা আক্তার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প কমকর্তা শহিদুর ইসলাম, সমবায় কর্মকর্তা রিনাৎ ফৌজিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আ: গনি ও ধামরাই সদর ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন প্রমুখ।
এর আগে ফল ও বৃক্ষ মেলা উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি একই স্থানে এসে শেষ হয়।
Leave a Reply