1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:12 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ভ্যান চালক হত্যা মামলায় গ্রেফতার ৫

  • আপডেট টাইম : Tuesday, July 3, 2018
  • 302

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় ভ্যান চালক নয়ন মিয়া হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (০৩ জুলাই) ভোরে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে সোমবার (০২ জুলাই) রাতে মামলার প্রধান আসামি সগির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের গ্রেফতার করা হয়। সগির ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতার অন্য আসামিরা হলেন- আবুল কালাম, সোহান হাওলাদার, আনিস হোসেন ও মো.লাবু। তারা সবাই আশুলিয়ার কুরগাঁওয়ের বস্তির বাসিন্দা।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, ভ্যান চালক নয়ন মিয়া হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সবাই সাভার আশুলিয়ার বিভিন্ন ছিনতাই চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৭ জুন দিনগত রাতে জাতীয় স্মৃতিসৌধের বাইরে পেছনের একটি খোলা জায়গায় জুয়া খেলাকে কেন্দ্র করে নয়ন মিয়ার সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয় সগির হোসেনের। এসময় নয়ন মিয়া সগির হোসেনের মানিব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করেন। পরে সগিরসহ অন্যরা মিলে নয়নকে আটক করা পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরদিন ৮ জুন জাতীয় স্মৃতিসৌধের সীমানা প্রাচীরের পাশ থেকে নয়ন মিয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী পলি আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews