1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:05 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বরণ অনুষ্ঠান

  • আপডেট টাইম : Wednesday, July 4, 2018
  • 324

বাংলা ফটো নিউজ : বর্ণাঢ্য আয়োজনে ধামরাই সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। এতে তাদের জঙ্গিবাদ, ধূমপান, মাদক, বাল্য বিবাহ ও অপসংস্কৃতিকে না বলার শপথ করানো হয়।

আজ বুধবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত এ নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এমএ মালেক।

ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম সিরাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম, ধামরাই থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এমএ মালেক বলেন, আজকের শিক্ষার্থীরাই গড়বে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ। তাই তাদের মাঝে জ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে । সামাজিক অবক্ষয় রোধে তাদের মানবিক গুণ অর্জন করে ভাল ছাত্রের পাশাপাশি ভাল মানুষ হতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি দেশপ্রেম ও ইতিহাস-ঐতিহ্য চর্চার আহবান জানান তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর এএসএম সিরাজুল হক বলেন, তোমরা যারা একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে আমাদের ক্যাম্পাসে পদার্পণ করেছো, তোমাদের সবাইকে ধামরাই সরকারি কলেজের পক্ষ থেকে সু-স্বাগতম। আজকে অত্যান্ত মনোমুগ্ধকর পরিবেশে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস ও বরণ করা হচ্ছে। আমরা আশা প্রকাশ করছি তোমরা সকলে এখানে পড়াশুনা করে শতভাগ ভালো ফলাফল নিয়ে আরো আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে বিদায় গ্রহণ করবে।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও নবীন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews