বাংলা ফটো নিউজ : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে কালো পতাকা মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।আজ বুধবার সকালে লক্ষ্মীপুর জজ কোর্ট এলাকায় এ মিছিল করে তারা।
এসময় উপস্থিত ছিল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এড. সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, সহ-সভাপতি এড. মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক এড. রফিক উল্ল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ ফেরদাউস মানিক, এড. ফখরুল আলম নাহিদ, এড.মহসিন কবির স্বপন, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু প্রমূখ।
মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি করেন।
Leave a Reply