1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:15 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

রাজবাড়ী -২ আসনে ডা: এম ইকবাল আর্সলান জনসমর্থনে এগিয়ে

  • আপডেট টাইম : Wednesday, July 4, 2018
  • 445

বাংলা ফটো নিউজ (সাদ্দাম হোসেন, রাজবাড়ী) : কাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গরম হয়ে উঠছে রাজবাড়ী-২ আসনের রাজনীতির মাঠ। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত স্কুল, কলেজ ও পথে ঘাটে চায়ের দোকানে চলে নির্বাচনের আলোচনা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, আগামী নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাঁছায়ে ব্যস্ত সময় পার করছে স্থানীয় জনগণসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।
রাজবাড়ী-২আসনে (পাংশা,কালুখালী ও বালিয়াকান্দী) প্রত্যকটা উপজেলা, ইউনিয়নে তৃণমূলের নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হিসেবে শক্ত অবস্থানে রয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি, অধ্যাপক ডা: এম ইকবাল আর্সলান।

সম্প্রতি প্রকাশিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইন জনমত জড়িপে রাজবাড়ী -২ আসনে (পাংশা, বালিয়াকান্দী ও কালুখালী) উপজেলার সর্বস্তরের জনগণ ৮৫% লোক অধ্যাপক ডা: এম ইকবাল আর্সলান কে এমপি হিসেবে দেখতে চায়।

তিন উপজেলায় ইকবাল আর্সনাল এর পক্ষে ওঠান বৈঠক এবং গণসংযোগে ব্যস্ত সময় পার করছে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীবৃন্দ। যে খানেই ওঠান বৈঠক এবং গণসংযোগ হচ্ছে সাধারণ মানুষের উপচেপড়া ঢল নামছে।

রাজনৈতিক বিশ্লেষক এরা মনে করছে স্থানীয় সাংসদের স্বজনপ্রীতি, অনিয়ম, দুর্নীতির কারণে তাদের জনপ্রিয়তা ব্যাপক হারে হ্রস পাচ্ছে। সাধারণ জনগণ শিক্ষিত ক্লিন ইমেজের প্রার্থী চাচ্ছে, যার মাধ্যমে এলাকায় ব্যাপক উন্নয়ন করা সম্ভব হয়।
পাংশা উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন জানান,পাংশা উপজেলার প্রত্যেকটা পাড়া মহল্লায় ডা: সাহেবের গণজোয়ার বইছে । তার নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কৃষকলীগের আহ্বায়ক নজরুল ইসলাম খাঁন বলেন,(পাংশা- কালুখালী-বালিয়াকান্দি) তথা রাজবাড়ী -২ আসন কে নৌকা প্রতিক কে জয়লাভ করতে হলে ডা ইকবাল আর্সনাল এর বিকল্প নাই, জন সমর্থনের দিক দিয়ে অনেক তুঙ্গে।

বালিয়াকান্দী উপজেলার আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন – আর- রশিদ (মানিক) জানান,বালিয়াকান্দী পাংশা, ও কালুখালী বাসী সন্তান হারা মায়ের মত ডা: সাহেবের অপেক্ষায় বসে আছে। ডা: সাহেব ছাড়া অন্য কাউকে এখানে প্রার্থী করা হলে নৌকার ভরাডুবি হবে এবং স্বাধীনতা বিরোধী শক্তি জয়ী হবে।

রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা খাঁন মোহাম্মদ আব্দুল হাই বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক যাকে দিবেন, আমি তার পক্ষে কাজ করবো। তবে বর্তমানে (পাংশা- কালুখালী ও বালিয়াকান্দির) সাবেক ত্যাগী কিছু নেতা কর্মীরা নানা ভাবে হয়রানি হচ্ছে। এতে আওয়ামীলীগ দলের ক্ষতি সাধন হচ্ছে। এছাড়া দেখা যায়,সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার জন্য ডা: সাহেবের নেতৃত্বে ১০ থেকে ১৫ টা টিম কাজ করছে। এ টিমের অধিকাংশ সদস্যই তরুণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews