1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:12 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে ফুটবলের আঘাতে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : Wednesday, July 4, 2018
  • 308

বাংলা ফটো নিউজ : ধামরাই উপজেলার কুশুরা গ্রামের সুমন বিশ্বকাপের আদলে ফুটবল খেলতে গিয়ে অবশেষে লাশ হয়ে বাড়ি ফিরে এল। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার করুন মৃত্যু হয়।

জানাগেছে, গত সোমবার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলমান বিশ্বকাপের আদলে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় এলাকার আলহাজের ছেলে সুমন (১৮)। খেলার এক পর্যায়ে প্রতিপক্ষকে গোল দিতে গিয়ে তার বুকে লাথি লাগলে সে মাটিতে লুটিয়ে পরে। এরপর তার নাক, মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। এ অবস্থায় তাকে ভর্তি করা হয় ধামরাইয়ের একটি প্রাইভেট হাসপাতালে। সেখানে তার চিকিৎসা অবহেলা হওয়ায় সুমনের অবস্থার অবনতি হয়। পরে মঙ্গলবার রাত দুইটার দিকে সুমনকে আনা হয় সাভারের একটি প্রাইভেট হাসপাতালে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে ঐ রাতেই তাকে ঢামেকে ভর্তি করা হয়। বুধবার সকাল দশটার দিকে সুমন মৃত্যুর কোলে ঢলে পরে।

সুমনের বাবা ও মা জানান, ধামরাইয়ে কসমস নামে একটি প্রাইভেট হাসপাতালে সুমনকে ভর্তি করানো হলে সেখানে তার চিকিৎসা অবহেলা হয়। গুরুতর অসুস্থ সুমনকে প্যাথলজি টেষ্ট করানোর জন্য পাঠনো হয় সাভারের বিভিন্ন হাসপাতালে। দুই দিন পার হয়ে গেলেও ছেলের সঠিক চিকিৎসা পাইনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews