1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:11 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সোনাইমুড়ীতে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম : Wednesday, July 4, 2018
  • 298

বাংলা ফটো নিউজ : নোয়াখালীর সোনাইমুড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষিতার বাবা আজ সন্ধ্যায় সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটে উপজেলার বজরা ইউপির রাজারামপুর গ্রামে।

সোনাইমুড়ী থানা ও ভুক্তোভুগী পরিবারের সূত্রে জানা যায়, সোনাইমুড়ী বজরা ইউপির রাজারামপুর গ্রামের নজিম উদ্দিন ব্যাপারী বাড়ীর মৃত আলী হোসেনের ছেলে শরীফ উল্যাহ (৫৫) তার চাচাতো ভাইয়ের বুদ্ধি প্রতিবন্ধী (১৫) মেয়েকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে গত ৩ বছর ধরে ধর্ষণ করে আসছিল। শনিবার সকালে ধর্ষিতার মা তার ছোট ছেলেকে স্কুলে নিয়ে গেলে ঘরে একা পেয়ে আবারো ঐ প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করে শরিফ। এসময় ধর্ষিতার বাবার উপস্থিতির টের পেয়ে শরীফ সরে পড়ে। পরে ধর্ষিতার বাবা মেয়েটিকে শরীফ আসার কারণ জিজ্ঞেস করলে সে ঘটনাটি বিস্তারিত খুলে বলে। এলাকায় জানাজানি হলে ধর্ষিতার বাবা আজ বুধবার সন্ধ্যায় সোনাইমুড়ী থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করে।

ভিকটিমের মা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাদেরকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি প্রদান করা হচ্ছে। আমরা লম্পট শরীফের কঠিন শাস্তি দাবি করছি।

এ বিষয়ে সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসিম উদ্দিন জানান, ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews