1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:13 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ছাত্রলীগের পাল্টা স্লোগান, সরে গেলেন ছাত্রীরা

  • আপডেট টাইম : Thursday, July 5, 2018
  • 325

বাংলা ফটো নিউজ : কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ‘নিরাপদ ক্যাম্পাস চাই’ ব্যানারে এই মিছিল বের করেন দুই হলের ছাত্রীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে অপরাজেয় বাংলা হয়ে দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে দাঁড়ায়। এ সময় ‘এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন’, ‘আমার ভাই মার খেল কেন? প্রশাসন জবাব চাই’ বলে স্লোগান দেন ছাত্রীরা।

সে সময় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। এরপর ছাত্রলীগের কর্মীরা ছাত্রীদের পাশে অবস্থান করে ‘অবৈধ আন্দোলন মানি না মানব না’, ‘পড়ালেখা করব পরীক্ষা দেব’ পাল্টা স্লোগান দিতে থাকেন। এই পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সরে যান রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলের মেয়েরা।শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে আছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এদিকে ‘অযৌক্তিক আন্দোলনের’ মাধ্যমে ক্যাম্পাস অস্থিতিশীল করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews