1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:31 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার পৌরসভার অনলাইন সেবা উদ্বোধন ও বাজেট ঘোষণা

  • আপডেট টাইম : Thursday, July 5, 2018
  • 454

বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভার অনলাইন সেবা উদ্বোধন এবং ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য বাজেট ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সাভার পৌরসভা মিলনায়নের আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড .জাফর আহমেদ খান ও সাভার পৌর মেয়র হাজ্বী আব্দুল গনি এ ডিজিটাল সেবার উদ্ধোধন করেন। এ সেবার মাধ্যমে পৌরবাসী এখন থেকে ঘরে বসেই হাতের মুঠোয় মোবাইলের মাধ্যমে পৌরসভার কার্যক্রমের সেবা উপভোগ করতে পারবে।

ডিজিটাল সেবার উদ্ধোধনের পর পৌর মেয়র হাজী মোঃ আবদুল গনি ২৮তম বাজেট ঘোষনা করেন। এবার সর্বমোট ১৫০ কোটি ৯০ লক্ষ ৮৩ হাজার ২৯১ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ৩৯ লক্ষ ৪৫ হাজার ৪৫২ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫১ লক্ষ ৩৭ হাজার ৮৩৯ টাকা।
বাজেট ঘোষনা উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিক বাজেট পেশ করেন পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ ছামছুদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্যানেল মেয়র ও পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা।

পৌর মেয়র হাজী আবদুল গনি এসময় বলেন, জনসংখ্যা বৃদ্ধির ফলে ঢাকা শহরের চাপ পড়ছে সাভারের উপর। এছাড়া সাভার শিল্প এলাকা হওয়ায় এখানে লক্ষ লক্ষ শ্রমিকরা বসবাস করে। এ কারনে আমরা অনেক সময় জনগনের চাহিদা অনুযায়ী সেবা দিতে হিমসিম খাই। নয়টি গাড়ীর মধ্যে চারটি সম্পূর্নভাবে অকেজো হয়ে পরে আছে আর মোটামুটি সচল ৫ টি গাড়ি দিয়ে পৌর এলাকার আট লক্ষ মানুষের বর্জ্য ব্যবস্থাপনা কোন ভাবেই সম্ভব নয়। তাই উন্নয়ন কার্যক্রম এবং বর্জ্য ব্যবস্থাপনা বেগবান করার জন্য ১টি ভেকুসহ ৩টি বর্জ্যবাহী গাড়ি ও ১টি পেরাডো গাড়ির দাবি জানান তিনি।

এছাড়াও সাভার পৌরসভার এবারের বাজেটকে সর্বোচ্চ বাজেট ঘোষনা দিয়ে তিনি বলেন, জনগনের সেবা নিশ্চিতের জন্য পৌরবাসীকে রাস্তা ও ড্রেনের জন্য জায়গা ছেড়ে পরিকল্পিতভাবে নক্সা অনুমোদন করিয়ে বাড়িঘর নির্মানের অনুরোধ জানান। পৌরসভাকে শিশু বান্ধব হিসেবে গড়ে তুলার জন্য খেলার মাঠ, স্কুল-কলেজ নির্মানসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রনে পদক্ষেপ গ্রহন করেছি।প্রধান অতিথি সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বক্তব্যে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা সারা বাংলাদেশের একটা প্রধান সমস্যা। এটি সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। উন্নত দেশের মতো ওয়েষ্ট থেকে এনার্জি এবং কম্পোষ্ট সার তৈরী করা গেলে এ সম্যসাটি অনেকটা সমাধান হয়ে যাবে। এছাড়া স্থানীয়ভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে সকল সাহায্য সহযোগীতার প্রয়োজন সামর্থ অনুযায়ী পৌরসভাকে সকল প্রকার সহযোগীতা প্রদান করবো।

সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন চৌধুরী বলেন, আমরা পৌরসভার সেবাকে মানুষের দোড়গোড়ায় নিয়ে যাওয়ার জন্য অনলাইন কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছি। এর মাধ্যে পৌর এলাকার নাগরিকেরা ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করে অনলাইনে যাবতীয় সেবা নিতে পারবেন। হোল্ডিং ট্যাক্স, ওয়েবসাইট থেকে যাবতীয় ফরম ও নথি ডাউনলোড করতে পারবেন। আমাদের সীমাবদ্ধতা থাকা সত্বেও আমরা চেষ্টা করে চেষ্টা করে যাচ্ছি জনগনের চাহিদা অনুযায়ী সেবার মান বাড়াতে।

আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন চৌধুরী, সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসান, নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইমাম, সচিব সিকদার মোহাম্মদ আব্দুর রব, মেডিকেল অফিসার ডাঃ আয়েশা সিদ্দীকাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews