1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:34 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

নরসিংদীতে টাকা চুরির সন্দেহে নারীকে গাছে বেঁধে নির্যাতন

  • আপডেট টাইম : Friday, July 6, 2018
  • 304

বাংলা ফটো নিউজ : নরসিংদীতে টাকা চুরির সন্দেহে রোকসানা আক্তার (২৭) নামের এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চরমাধবদী এলাকায় একটি সড়কের পাশে এ নির্যাতনের ঘটনা ঘটে। রোকসানা আক্তার পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের বাসিন্দা।

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চরমাধবদী এলাকার আবুল হোসেনের স্ত্রী রিনা বেগম (পুলিশের সোর্স) টাকা চুরির সন্দেহে রোকসানা আক্তারকে ধরে এনে সড়কের পাশে একটি গাব গাছে বেঁধে লাঠিপেটা করেন। এ সময় স্থানীয় লোকজন রিনা বেগমকে নির্যাতন না করে পুলিশে হস্তান্তর করার অনুরোধ করলেও তিনি তা শোনেননি। রিনা কারো কথা না শুনে বিকেল পর্যন্ত রোকসানা আক্তারের ওপর নির্যাতন করেন। বিকেল সাড়ে ৪টার দিকে চারদিকে খবর ছড়িয়ে পড়লে নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লার আর মামুনের হস্তক্ষেপে ঘটনাস্থল থেকে পুলিশ রোকসানাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এলাকাবাসী জানায়, স্থানীয়ভাবে রিনা বেগম এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত। পুলিশের সঙ্গে সখ্যতার সুযোগ কাজে লাগিয়ে রিনা বেগম এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে। সে পুলিশের সোর্স বলে তাকে সবাই ভয় পায়। সে এলাকার অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তাই তার সঙ্গে কথা বলতে অনেকে ভয় পায়। সর্বশেষ আজ বৃহস্পতিবার রোকসানা আক্তারকে দিন ভর গাছে বেঁধে সে নির্যাতন করেছে। তার ভয়ে কেউ সামনে গিয়ে বাঁধা পর্যন্ত দিতে সাহস করেনি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, ঘটনাস্থল থেকে নির্যাতনকারী রিনা বেগম ও নির্যাতনের শিকার রোকসানা আক্তারকে উদ্ধার করা থানা হেফাজতে আনা হয়েছে। যাচাই বাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews