বাংলা ফটো নিউজ : সাভারে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল আরোহী সুজাত সাজু (২৫) ও শফিক আহমেদ (২৬) আমিনবাজার থেকে সাভারে আসার পথে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিহতদের বাড়ি পাবনাে জেলার সুজা নগর বলে জানা গেছে।
এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির বলেন, এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply