বাংলা ফটো নিউজ : ঢাকার ধামরাইয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মনির হোসেন (৩৫) নিহত হয়েছেন।আজ শুক্রবার (০৬ জুলাই) সকাল ১০টার সময় ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় পাল সিএনজির সামনে এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার উপ-পরির্দশক (এসআই) নাজমুল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাটুরিয়াগামী মালবাহী একটি ট্রাক জয়পুরা এলাকায় পাল সিএনজির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মনির নিহত হন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply