1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:30 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৬

  • আপডেট টাইম : Saturday, July 7, 2018
  • 320

বাংলা ফটো নিউজ : মৌলভীবাজারের সদর উপজেলায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ছয়জনের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আজ শনিবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- হলেন সদর উপজেলার শেরপুর এলাকার আব্দুল গনি তালুকদারের ছেলে জাহাঙ্গীর তালুকদার (৩৮), নাহিদ তালুকদার (২৬), মেয়ে সাজনা বেগম (২৮) ও তার ছেলে সাইফ আহমদ (১২)। তারা সবাই একই পরিবারে সদস্য।

অন্য নিহত দু’জন হলেন- করিমপুর এলাকার ছাতিব মিয়ার ছেলে অটোরিকশা চালক শাহাদাৎ মিয়া (২৪) ও সিলেট জেলার উসমানীনগর থানার তাজপুর এলাকার তছদ্দর মিয়ার ছেলে লায়েশ মিয়া (২৮)।

নিহত সাজনা বেগমের আরেক ছেলে সায়েম আহমদ জানায়, আত্মীয়দের বাড়ি থেকে তার মা ও ভাই এবং দুই মামা বাড়ি ফিরছিলেন। সড়ক দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে অটোরিকশা চালকসহ যে পাঁচজন যাত্রী ছিলো তাদের সবাই নিহত হয়েছে। এর মধ্যে একই পরিবারের ৪ সদস্য রয়েছেন। এছাড়া প্রাইভেট কারের এক যাত্রী নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews