1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:34 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় বাস চাপায় পুলিশ কনস্টেবল নিহত

  • আপডেট টাইম : Sunday, July 8, 2018
  • 290

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছে। রোববার সকাল সাতটার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশিচন্তপুর মেডলার এ্যাপারেলন্স গার্মেন্টস এর সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল এর নাম উইলিয়াম মার্টি (২০) সে আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ- ১ এ কর্মরত ছিলো। তার বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে দায়িত্ব পালন অবস্থায় শিল্প পুলিশের ওই কনস্টেবল নিশিচন্তপুর এলাকায় রাস্তাপারাপার হওয়ায় সময় আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

এসময় গুরুতর অবস্থায় তাকে অন্য পুলিশ কর্মকর্তারা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।

এ বিষয়ে শিল্প পুলিশ ১ এর পরিচালক শানা শামিনুর রহমান বলেন, এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews