বাংলা ফটো নিউজ : কেরাণীগঞ্জে বাল্যবিবাহ, জঙ্গী ও মাদক বিরোধী জনসচেতনাতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার কেরাণীগঞ্জ মডেল থানা কর্তৃক আয়োজিত কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং গণ্য মান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এ জনসচেতনাতামূলক সভা অনুষ্ঠিত হয়।
কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম, পিপিএম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিনের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাছুম আহম্মদ ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রামান্দ সরকার (কেরাণীগঞ্জ সার্কেল), কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাকের মোহাম্মদ জোবায়ের প্রমূখ।
প্রধান অতিথি ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান মাদক এর কুফল নিয়ে আলোচনা করেন, পাশাপাশি বিভিন্ন দেশের অভিজ্ঞতার কথা উল্লেখ করে দৃঢ় কন্ঠে বলেন, বাংলাদেশ আগামীতে এই বিশাল জনসম্পদকে কাজে লাগিয়ে ইউরোপের অনেক দেশকে ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শাহ মিজান শাফিউর রহমান আরো বলেন, পার্শ্ববর্তী দেশের চোরাকারবারীরা সুকৌশলে এদেশে মাদক ঢুকিয়ে যুব সমাজকে ধ্বংস করছে কারন তারা জানে একটি পরিবারে যদি একজন সদস্য মাদকাসক্ত হয় তাহলে ঐ পরিবার একদিন ধ্বংশ হবেই। তিনি বাল্যবিবাহ জঙ্গীবাদের ব্যাপারে যে কোন তথ্য জেলা পুলিশকে জানালে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন এবং এ ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাছুম আহম্মদ ভূইয়া বলেন, উল্লেখিত মাদক, সন্ত্রাস, জঙ্গী, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক বিষয়গুলো সামাজিক অপরাধ। বাংলাদেশ আমাদের মা উল্লেখ করে বলেন প্রথমে সামাজিক আন্দোলন গড়ে তোলে এতে প্রতিহত করার পরামর্শ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার রামান্দ সরকার মাদক সম্পর্কে বলেন, মাদক সকল সমস্যার কেন্দ্রবিন্দু নীতি ও নৈতিকতা ধ্বংশ করে এই মাদক, একজন মাদক সেবীর পক্ষে সকল অপরাধ করা সম্ভব। তাই মাদকের ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাকের মোহাম্মদ জোবায়ের বলেন, মাদক সর্বগ্রাসী রুপ ধারণ করেছে সর্বক্ষেত্রে। অবশ্য অনেক এলাকার চেয়ে কেরাণীগঞ্জ মাদকের অবস্থান ক্ষীণ। সমাজের অসংগতি খুজে বের করার আহবান জানান ওসি সাকের মোহাম্মদ জোবায়ের।
এর আগে কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মোঃ লিয়াকত আলী শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
Leave a Reply