বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী চক্রটি। এঘটনায় রবিন কর্মকার নামের (৩৩) এক ছিনতাইকারীকে আটক করেছে এলাকাবাসী। আজ বুধবার ভোররাতে আশুলিয়ার দক্ষিণ গৌরিপুর এলাকায় এঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, গৌরিপুর এলাকার ফারুক টেলিকমের মালিক ফারুক মিয়া রাতে বিশ্বকাপ খেলা দেখে ভোররাতে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎপেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা তার গতিরোধ করে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগটি ছিনিয়ে নিয়ে ছটকে পড়ে ছিনতাইকারী চক্রটি। তবে আহত ব্যবসাযীর চিৎকারে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া করে রবিন কর্মকার নামের এক ছিনতাইকারীকে আটক করেছে। এছাড়াও আহত ব্যবসায়ীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আজ সকালে ওই ছিনতাইকারীকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোর্পদ করে এলাকাবাসী।
এদিকে আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, গৌরিপুর এলাকায় প্রায়ই ছিনতাই ও ডাকাতি হচ্ছে। এ এলাকার মানুষ আতঙ্কে বসবাস করছে কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আউয়াল বলেন, এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত ওই ব্যবসায়ী দক্ষিণ গৌরিপুর এলাকার আব্দুল জলিলের ছেলে।
Leave a Reply