1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:10 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

গ্রেফতার হওয়ার পরিস্থিতিতেই মেয়েসহ দেশে ফিরছেন নওয়াজ

  • আপডেট টাইম : Friday, July 13, 2018
  • 318

বাংলা ফটো নিউজ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ দেশে ফিরছেন। আজ শুক্রবার ভোরে লন্ডন থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি উড়োজাহাজে তারা রওনা দিয়েছেন। এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, লাহোর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই বাবা ও মেয়েকে গ্রেফতার করা হবে। এরপর হেলিকপ্টারে করে তাদের নেয়া হবে আদিয়ালা কারাগারে।

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ দুর্নীতির অভিযোগে গত বছর ক্ষমতাচ্যুত হন। অবৈধ সম্পদ রাখার দায়ে গত ৬ জুলাই আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।

রায় ঘোষণার সময় নওয়াজ লন্ডনে সন্তানদের সঙ্গে ছিলেন। তার অনুপস্থিতিতেই সাজার রায় দেয়া হয়।

মরিয়ম তার টুইটার অ্যাকাউন্টে লন্ডন ছেড়ে যাওয়ার আগের মুহূর্তের ছবি দিয়েছেন। একটি ছবিতে দেখা যায়, বাবা ও মেয়ে বিদায় নিচ্ছেন কুলসুম নওয়াজের কাছে। নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম দীর্ঘদিন হাসপাতালে ভর্তি রয়েছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, ২৫ জুলাইয়ের নির্বাচন সামনে রেখে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

গত বুধবার লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ বলেন, ‘একসময় আমরা বলতাম রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র, আর এখন দাঁড়িয়েছে রাষ্ট্রের ওপর আরেক রাষ্ট্র। আমার সামনে কারাগারের গারদ দেখছি, তা সত্ত্বেও আমি পাকিস্তানে যাব।’

দুর্নীতিবিরোধী আদালত বলেন, অবৈধভাবে নওয়াজ শরিফ লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক হয়েছেন।

নওয়াজের ফেরা উপলক্ষে লাহোর বিমানবন্দরে দলের হাজারো নেতাকর্মী হাজির হবে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য তিনি এরই মধ্যে গণসমাবেশের আহ্বান জানিয়েছেন।

আগামী ২৫ জুলাই পাকিস্তানের জাতীয় নির্বাচন।

আদালত তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজকে আজীবনের জন্য রাজনীতিতে অযোগ্য ঘোষণা করায় তিনি নির্বাচনের অংশ নিতে পারবেন না।

কিন্তু বর্তমানে ক্ষমতায় থাকা তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল) এর সমর্থকদের উজ্জীবিত করতেই তিনি গ্রেফতার হবেন জেনেও দেশে ফেরার ঝুঁকি নিয়েছেন।

গত বুধবার লন্ডনে এক জনসভায় নওয়াজ বলেন, ‘এক সময় আমরা প্রায়ই বলতাম রাষ্ট্রের ভেতর রাষ্ট্র, এখন এটা রাষ্ট্রের উপর রাষ্ট্র। যদিও আমি চোখের সামনে কারাগার দেখতে পাচ্ছি, তারপরও আমি পাকিস্তান যাচ্ছি।’

তিনি জনগণকে রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, নওয়াজের আগমনের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে আশঙ্কায় গত কয়েকদিনে তার দলের শত শত কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews