1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 10:03 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সরকার চাইলেই কোটা আইন সংশোধন করতে পারে

  • আপডেট টাইম : Friday, July 13, 2018
  • 414

বাংলা ফটো নিউজ : নিয়ত ঠিক থাকলে শুধু কোটা সংস্কার কেন সবকিছুই করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলছেন আদালতের নাকি রায় আছে। মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা যাবে না। আমি মনে করি না যে এ ধরনের কোনো রায় আছে। যদি থেকেও থাকে অ্যাটর্নি জেনারেল সেটা যেকোনো সময় পরিবর্তন করতে পারেন।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরামের উদ্যোগে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এ সব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, হাইকোর্টের দোহাই দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ কোটা পদ্ধতি নিয়ে নাকি হাইকোর্টের আইনে বলা আছে। সরকার চাইলে এই আইন সংশোধন করতে পারেন। কিন্তু তা করছেন না।

তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের আগে খালেদাকে কারাগার থেকে মুক্ত করে আনা হবে। খালেদা জিয়াকে ছাড়া বিএনপি কোনো প্রকার নির্বাচনে অংশ নেবে না।

তিনি বলেন, ‘এ ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে মৃত্যুশয্যায় রেখেছে। আবার জাতীয় উদ্যোগের মাধ্যমে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। বাংলাদেশের মানুষ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য প্রস্তুত রয়েছে। শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা।

এ সময় আরো বক্তব্য দেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেটএহসানুল হুদা, স্বাধীনতা ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews